অন্যান্য
‘প্রচণ্ড কাশি’ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বৃহস্পতিবার (১৮ জুলাই) তার সহকারী সুফি ইউসুফ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
সুফি ইউসুফ বলেছেন, সোমবার (১৫ জুলাই) মাহাথিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী কয়েকদিন তার চিকিৎসা চলবে বলে ধারণা করা হচ্ছে।
মালয়েশিয়ার দু’বারের সাবেক প্রধানমন্ত্রী মাহাথির গত সপ্তাহে ৯৯ বছর পূর্ণ করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কয়েকবার হৃদরোগে ভুগেছেন। তার বাইপাস সার্জারিও করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।