সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

রামপুরায় পুলিশ বক্সে আগুন, বিস্ফোরণে শ্রমিক লীগ নেতা আহত

টেলিগ্রাফ ঢাকা

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪ , ১:৪০ অপরাহ্ণ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর রামপুরা পুলিশ বক্সে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটে সেখানে অগ্নিসংযোগ করা হয়।

একই সময়ে রামপুরা ব্রিজে বিস্ফোরণ স্থানীয় শ্রমিক লীগ নেতা ফজলুল হক মিলন (৫৫) নামে একজন আহত হয়েছেন। তিনি রামপুরা ২২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা ভাতিজা বাবর শেখ জানান, খবর পেয়ে রামপুরার একটি হাসপাতাল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার মুখমণ্ডলে গুরুতর আঘাত লেগেছে।

তিনি জানান, শ্রমিক লীগের ২২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি তিনি। এছাড়া তিনি অফিস সহায়ক হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। কেনো তিনি রামপুরা ব্রিজে গিয়েছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। তবে সেখানে সকাল থেকে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।