সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

পালানোর সময় পলক আটক

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪ , ৩:৩৫ অপরাহ্ণ

দশ জাতীয় সংসদের স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ আগস্ট) পালাতে গেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

বিমানবন্দরের কর্মকর্তারা-কর্মচারীরা পলককে আটক করেন। তাদের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলছে, ভারতের রাজধানী নয়াদিল্লির যাওয়ার উদ্দেশে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।

গতকাল সোমবার ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। পদত্যাগ করে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।