সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

অন্তর্বর্তী সরকারের প্রধান হতে রাজি ড. ইউনূস

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪ , ২:৪০ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গভীর রাতের ঘোষণার পর আজ মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে রাজি হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার কার্যালয় ইউনূস সেন্টার সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে এ তথ্য নিশ্চিত করেছে।

ডয়চে ভেলেকে ড. ইউনূসের একজন মুখপাত্র জানান, শিক্ষার্থীদের অনুরোধ রাখতে সম্মতি জানিয়েছেন অধ্যাপক ইউনূস।

এর আগে, সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় ছাত্রনেতা নাহিদ ইসলাম ঘোষণা দেন, প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ইউনূসকে চান তারা। তিনি বলেন, ‘ড. ইউনূসের সঙ্গে ইতোমধ্যে আমাদের কথা হয়েছে এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি সম্মত হয়েছেন।’

এদিকে, অধ্যাপক ইউনূস প্যারিসে ‘মাইনর ট্রিটমেন্ট’ শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন বলেও জানিয়েছেন তার মুখপাত্র।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।