অন্যান্য
আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে রাজারবাগ পুলিশ লাইনসে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো বিবেচনা করবেন।
আজ শুক্রবার (৯ আগস্ট) বিকেলে সেখানে যাবেন বলে জানা গেছে। সেখানে পুলিশ অডিটরিয়ামে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন তিনি।
ড. ইনূসের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের যাওয়ার কথা রয়েছে।
জানা গেছে, অধস্তন পুলিশ সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। দাবি মানা না হলে দায়িত্বে ফিরবেন না পুলিশ সদস্যরা। এরইমধ্যে দুটি দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে, পুলিশ সদস্যরা বাকি দাবিগুলোরও বাস্তবায়ন চান।
অধস্তন পুলিশ সদস্যদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে—
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।