পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

ভয়াবহ বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতার আহ্বান- খেলাফত মজলিস

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪ , ৩:৪৭ অপরাহ্ণ

ভয়াবহ বন্যাকবলিত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের দুর্গত এলাকায় জরুরী উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

আজ বুধবার (২১ আগস্ট ২০২৪) প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বন্যাদুর্গত মানুষের প্রতি সমবেদনা জানান।

যৌথ বিবৃতিতে বলেন, টানা বর্ষণ আর ভারত থেকে আসা পাহাড়ী ঢলে ফেনীর ফুলগাাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা স্বল্প সময়ের ব্যবধানে ডুবে যায়। প্রবল স্রোতের তোড়ে রাস্তাঘাট, ঘরবাড়ী ভেসে যাচ্ছে। সেখানে জরুরী ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো দরকার। ইতোমধ্যে সেনাবাহিনী, বিজিবি উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। খেলাফত মজলিসও উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। স্থানীয় প্রশাসনের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।