সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪ , ৩:৫৭ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতাকে দেখতে বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেন।

আজ বুধবার (২১ আগস্ট, ২৪) পরিদর্শনকালে উপদেষ্টা আহত বিজিবি সদস্য ও ছাত্র-জনতার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি এসময় আহতদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিজিবি হাসপাতালের চিকিৎসার পরিবেশ অত্যন্ত সুন্দর। নামিদামি চিকিৎসকরা এখানে বিশ্বমানের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, দর্শনার্থীদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। এজন্য সংক্রমণ এড়ানোর লক্ষ্যে উপদেষ্টা সাংবাদিকসহ দর্শনার্থীদের হাসপাতালে কম আসার পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে ০৩ জন বিজিবি সদস্য নিহত (এদের মধ্যে ০২ জন র‌্যাব-এ কর্মরত ছিল) এবং ১৩০ জন বিজিবি সদস্য আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে ঢাকা বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং বর্তমানে ০৪ জন বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য স্থান থেকে আগত ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে ০৩ জন শিক্ষার্থীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।