পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

সারাদেশের বন্যা আপডেট…

টেলিগ্রাফ ঢাকা

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪ , ৩:২৬ অপরাহ্ণ

► বন্যায় দেশের ছয় জেলার ৪৩টি উপজেলা প্লাবিত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

► বন্যায় কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজারের ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন।

► ধারণার চেয়ে ভয়াবহ ফেনীর বন্যা পরিস্থিতি, যোগাযোগবিচ্ছিন্নতা বাড়াচ্ছে আতঙ্ক। জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। উপজেলাগুলোর পৌর শহরগুলোও এখন পানির নিচে।

► সিলেটে বৃষ্টিপাত ও উজানের ঢলে বিপৎসীমা ছাড়িয়েছে কুশিয়ারা নদীর পানি। পাউবোর বৃহস্পতিবার সকালের তথ্যমতে সুরমার পানিও বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে

► মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন ৬ উপজেলার অন্তত ৩ লাখ মানুষ। এদিকে, মনু ও ধলাই নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয় জনসাধারন।

► রাঙ্গামাটিতে টানা বর্ষণে জেলার বিভিন্ন স্থানে ২০টি স্পটে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

► লক্ষ্মীপুরে ৬ লাখ মানুষ পানিবন্দি। লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জের সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

► ঢাকা-চট্টগ্রাম রেলপথের বিস্তীর্ণ এলাকা বন্যায় তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।