পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪ , ১২:৪০ অপরাহ্ণ

ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হাসান (৩০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হাসান সেখানকার একটি আড়তে কাজ করতেন।

গতকাল শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

নিহত হাসানের বাবা কবির হোসেন গণমাধ্যমে জানান, তাদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন হাসান। গত ৫ আগস্ট দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন হাসান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।