পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

ইসরাইলি জাহাজ ও জ্বালানি ট্যাংকে ইরানের হামলা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬ , ৪:০৫ পূর্বাহ্ণ

ইরানে মার্কিন ইসরাইলি যৌথ আগ্রাসনের ২৭তম দিন চলছে। একইসঙ্গে ইরান তার সামর্থ্যানুযায়ৗ পাল্টা হামলা করে যাচ্ছে। এ পরিস্থিতিতে আজকের এই দিনে ইসরাইলে বিভিন্নস্থানে জাহাজ ও জ্বালানি ট্যাংক লক্ষ করে হামলা চালিয়ে ইরান। খবর আলজাজিরার।

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা পূর্ব ভূমধ্যসাগরে ইসরাইলের বিভিন্ন সামরিক জাহাজ এবং হাইফা বন্দরে থাকা যুদ্ধবিমানের জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম যুলফাকারি বলেন, ‘আমরা আল্লাহর রহমতে সব ধরনের আগ্রাসন ও অশুভ শক্তির উৎসকে শক্তভাবে লক্ষ্যবস্তু করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

তবে এ হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।