পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

গুম হওয়া ৬ জন দায়িত্বশীলের সন্ধান চায় শিবির

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪ , ৮:৩৮ অপরাহ্ণ

গণবিরোধী স্বৈরাচার পলাতক খুনি হাসিনার দুঃশাসনকালে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম হওয়া ইসলামী ছাত্রশিবিরের ৬ জন দায়িত্বশীলসহ গুম হওয়া সকলের সন্ধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার আন্তর্জাতিক গুম দিবসে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতি দেন।

যৌথ বিবৃতিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্র নেতা ওয়ালীউল্লাহ ও আল মুকাদ্দাস, রাজধানীর আদাবরের হাফেজ জাকির হোসেন, বেনাপোলের রেজওয়ান হুসাইন, বান্দরবানের জয়নাল হোসেন এবং ঝিনাদহের মু. কামরুজ্জামান—এই ৬ জন ছাত্রশিবির নেতাসহ অনেক মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার করার পর গুম করে রাখা হয়েছে।

বিভিন্ন সংগঠন ও পরিবারের পক্ষ থেকে অব্যাহত উদ্বেগ ও সন্ধানের দাবি জানানো হলেও প্রশাসন তাদের সন্ধানে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

এমনকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কিছু ব্যক্তি ফিরলেও ফিরে আসেনি আমাদের প্রিয় ভাইগুলোসহ আরো অনেকেই! আমরা এ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।