সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪ , ১১:১৩ অপরাহ্ণ

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। হাজী সেলিমের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। আটক করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন হাজী সেলিম। রাজনীতির পাশাপাশি তিনি বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানেরও মালিক। পুরান ঢাকার এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে সরকারি-বেসরকারি জায়গা দখলের বেশ কিছু অভিযোগ রয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট।

হাজী মোহাম্মদ সেলিম ১৯৫৮ সালের ৫ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা চাঁন মিয়া সরদার ও মা সালেহা বেগম। তিনি নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।