অন্যান্য
গাজীপুরের কাশিমপুর ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগ বস কারখানায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিগবস কারখানায় আন্দোলনকারী বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পথে আন্দোলনকারী শ্রমিকরা তাদের গাড়ি ভাঙচুর করেন। এ জন্য ফায়ার সার্ভিসের গাড়ি ওই কারখানায় ঢুকতে পারেনি।
গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল থেকেই বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বেক্সিমকো গ্রুপের ওই কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এসময় তারা রাস্তাও অবরোধ করে রাখেন। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা দুপুর ১২টার দিকে বিগ বস নামে কারখানায় আগুন ধরিয়ে দেন। পরে তারা লাঠিসোঁটা নিয়ে ভবনের সামনে অবস্থান নেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগ বস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসে। ফের কাশিমপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।