সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

ডিসেম্বরে প্রবাসীরা পাঠালেন ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬ , ৩:১৭ অপরাহ্ণ

সদ্য বিদায়ী ডিসেম্বরে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৩৯ হাজার ৩৬৫ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

আজ রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬৮ লাখ ৭০ হাজার ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে ডিসেম্বরে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬৭ কোটি ১৮ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ২৬ কোটি ১০ লাখ ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ২১ কোটি ৬২ লাখ ৯০ হাজার এসেছে।

এই ডিসেম্বরে দেশি-বিদেশি সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে চারটি বিদেশি ব্যাংক রয়েছে। প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।