অন্যান্য
প্রথম ওভারেই শেখ মেহেদীর বলে সহজ একটি ক্যাচ মিস করেন তাসকিন আহমেদ। জীবন দেন ফখর জামানকে। পরের ওভারে নিজেই বোলিংয়ে এসে প্রায়শ্চিত্ত করলেন তার।
ফখর জামানকে অবশ্য ফেরাতে পারেননি, ফিরিয়েছেন আরেক ওপেনার সাইম আইয়ুবকে। তাতে ১৮ রানে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। সাইম ফিরেছেন ৪ বলে ৬ করে।
পরের ওভারে এসে তিনটি বলে বাউন্ডারি হজম করেন মেহেদী। তবে শেষ বলে ফিরিয়েছন মোহাম্মদ হারিসকে। ৩ বলে ৪ রান করে শামীম হোসেনকে ক্যাচ দেন তিনি। ৩২ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়।
চারে নামা পাকিস্তান অধিনায়ক আগা সালমানকে থিতু হতে দেননি তানজিম সাকিব। নিজের প্রথম ওভার করতে এসে প্রথম পাঁচ বলে রীতিমতো নাচিয়ে ছাড়েন। আর শেষ বলে (৯ বলে ৩) সালমানকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন।
নিজের প্রথম ওভার করতে এসে উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমানও। ৫.৫ ওভারে তার শিকার হাসান নাওয়াজ। চার বল খেলেও রানের খাতা খুলতে পারেননি হাসান।
তবে ফখর আছেন মাঠেই। আগ্রাসী মেজাজে শুরু করলেও এখন চাপে আছেন তিনি। ৫ চারে ১৭ বলে ২৭ রানে ব্যাট করছেন। পাকিস্তানের সংগ্রহ পাওয়ার প্লে শেষে ৪ উইকেটে ৪১ রান।
উল্লেখ্য, আজ (রোববার) মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। খেলা শুরু হয় সন্ধ্যা ৬টায়।
এই ম্যাচ দিয়ে দেশের মাটিতে টি-টোয়েন্টি নেতৃত্বে অভিষেক হলো লিটন দাসের। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।