সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

গণপরিষদ-জাতীয় নির্বাচন একসঙ্গে করার দাবি জাতীয় নাগরিক পার্টির

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫ , ১১:২৬ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার দাবি জানিয়েছে এনসিপি।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবদেন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এর আগে সকাল ৮টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবদেন শেষে তিনি বলেছেন, পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।