অন্যান্য
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে ভালো হতো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ রোববার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জামায়াতের আমির বলেন, এ বিষয়ে সরকারের প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করছেন তারা। সেটা দেখার পর জামায়াত এ নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে বলেও জানান জামায়াতের আমির। তবে, এ নিয়ে সিদ্ধান্ত ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলে আরও ভালো হতো বলেও মনে করেন জামায়াতের আমির।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগরায়ন ও আঞ্চলিক পরিকল্পনা নিয়ে চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই চতুর্থ সম্মেলনের আলোচনায় অংশ নেন নগর পরিকল্পনাবিদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পরিকল্পিত বাংলাদেশ, নগর, অঞ্চল এবং গ্রামীণ এলাকার উন্নয়ন এবং রাজনৈতিক অঙ্গীকার নিয়ে আলোচনা করেন বক্তারা।
আলোচনায় অংশ নিয়ে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান আগামীতে ক্ষমতায় গেলে এই প্রতিষ্ঠানের কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে তার দল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।