পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মে ২৫, ২০২৫ , ১:৩৩ অপরাহ্ণ

বিচার কাজে হুমকি ও বাধা দেওয়ায় আদালত অবমাননার ব্যাখ্যা দিতে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার (২৫ মে) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচারকাজ বাধাগ্রস্ত করা এবং হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত দল।

এ সময় বিচারকাজে বাধা দেওয়ার অভিযোগ কেন আনা হবে না, তার ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশ দেন আদালত।

তদন্তকারীরা বলেন, ‘২২৭টি মামলা হয়েছে, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’-ভারত থেকে শেখ হাসিনার দেওয়া এমন অডিও বক্তব্যের সত্যতা পাওয়া গেছে।

এর আগে শেখ হাসিনার অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিলেন প্রসিকিউশন টিম। পরে আদালত আলামতের ফরেনসিক তদন্ত করার আদেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।