পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

এনবিআরে সকাল থেকে চলছে কর্মবিরতি

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মে ২৫, ২০২৫ , ২:৩৫ অপরাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে আগারগাঁওয়ের এনবিআর ভবনে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে এনবিআরের কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

আজ রোববার (২৫ মে) এনবিআরের নিচতলায় প্রধান ফটকের পাশেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১২ মে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকেই লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।