পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

৯২ বছরে প্রথমবার আইস হকি চ্যাম্পিয়নশিপ জিতলো যুক্তরাষ্ট্র

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মে ২৬, ২০২৫ , ৫:২৭ অপরাহ্ণ

৯২ বছরে এই প্রথমবার আইআইএইচএফ চ্যাম্পিয়নশিপ জিতলো যুক্তরাষ্ট্র আইস হকি দল। নাটকীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। বাফেলো স্যাবার্স তারকা টেজ থম্পসন সাডেন-ডেথ ওভারটাইমের মাত্র ২:০২ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন। যার ফলে ১৯৩৩ সালের পর প্রথম বিশ্ব হকি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো ইউএসএ।

রোববার (২৫ মে) স্টোকহোমে অনুষ্ঠিত ফাইনালে লড়াইটা হয়েছে বেশ জমজমাট। সুইজারল্যান্ডের লিওনার্দো জেনোনি পুরো টুর্নামেন্টজুড়েই ছিলেন দুর্দান্ত। তার গোলের গড় ০.৯৯। বোস্টন ব্রুইন্সের জেরেমি সোয়েম্যানও পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ছিলেন।

এনএইচএল-এর ২০২৪-২৫ মৌসুমে ৪৪ গোল করেছেন থম্পসন। ফাইনাল ম্যাচের অতিরিক্তর সময়ে তিনিই গোল করে জেতান তার দলকে। সুইজারল্যান্ডের স্বপ্ন শেষ করে আমেরিকান বেঞ্চকে উন্মাদনায় ভাসান তিনি।

এই জয়টা তাদের জন্য ছিল আবেগের। কারণ টিম ইউএসএ কলম্বাস ব্লু জ্যাকেটস ফরোয়ার্ড জনি গাউড্রেউকে সম্মান জানিয়েছে, যিনি গত গ্রীষ্মে তার ভাইয়ের সাথে সাইকেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন।

পুরো টুর্নামেন্টজুড়ে গাউড্রোর জার্সি ড্রেসিংরুমে ঝুলছিল। খেলা-পরবর্তী উদযাপনের সময় দলটি চ্যাম্পিয়নশিপ ট্রফির উপর তার মার্কিন সোয়েটারটি জড়িয়ে একটি মর্মস্পর্শী ভঙ্গিমা প্রদর্শন করেছিল।

জয়ের পর মাইকেল ম্যাকক্যারন বলেছেন, ‘দারুণ লাগছে, মানে শিরোপার জিততে আমেরিকার জন্য অনেক দিন কেটে গেছে। এই জার্সিটা আবার গায়ে জড়াতে দারুণ লাগছে। আমার জন্য অনেক সময় কেটে গেছে, আর সোনার পদক জিততে পারাটা বেশ অসাধারণ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।