সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

ভারত-পাকিস্তান যুদ্ধ

‘অনির্দিষ্ট সংখ্যক’ যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মে ৩১, ২০২৫ , ৫:৩০ অপরাহ্ণ

পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে অনির্দিষ্ট সংখ্যক যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতের সামরিক বাহিনী। তবে মে মাসের প্রথমদিকে চার দিনের এ লড়াই কখনোই পারমাণবিক যুদ্ধের কাছাকাছি যায়নি বলে দাবি করেছে তারা।

সিঙ্গাপুরে শাংগ্রি-লা ডায়ালগের উপস্থিত ভারতের সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান শনিবার ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “যা গুরুত্বপূর্ণ তা হল, জঙ্গি বিমান ফেলে দেওয়া নয়, কিন্তু কেন সেগুলো ভূপাতিত হল।”

৭ মে ভারতীয় যুদ্ধবিমানগুলো পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে বোমাবর্ষণ করে। ‘সন্ত্রাসীদের অবকাঠামো’ লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে দাবি নয়া দিল্লির। তখন পাকিস্তান জানায়, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে যেগুলোর মধ্যে অন্তত তিনটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান।

কিন্তু জেনারেল চৌহান পাকিস্তানের দাবিকে ‘পুরোপুরি ভুল’ বলে অভিহিত করেছেন। তবে ভারত ওইদিনের লড়াইয়ে কতোগুলো যুদ্ধবিমান হারিয়েছে তা নির্দিষ্ট করে বলতেও রাজি হননি তিনি।

চৌহান বলেন, “কেন সেগুলো ভূপাতিত হল, কী ভুল হয়েছিল- এগুলোই গুরুত্বপূর্ণ। সংখ্যা গুরুত্বপূর্ণ না।”

তিনি বলেন, “ভালো বিষয় হল, যে কৌশলগত ভুলগুলো করেছিলাম আমরা সেগুলো বুঝতে সক্ষম হই। এর প্রতিকার করে, সংশোধন করে দুই দিন পর আবার সেগুলো প্রয়োগ করি আর আবার আমাদের সবগুলো যুদ্ধবিমান উড়াই, দূর পাল্লার লক্ষ্যস্থলে আঘাত হানি।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।