পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

এনবিআর ও বিডার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২১, ২০২৫ , ১:০০ অপরাহ্ণ

রাজধানীর শেরেবাংলা নগর থানার শিশুমেলা থেকে শুরু করে আগারগাঁও রোডে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয় ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (২১ জুন) ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার (২২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেরেবাংলা নগর থানার অন্তর্গত শিশুমেলা থেকে আগারগাঁও রোডে অবস্থিত এনবিআর কার্যালয়, বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) কার্যালয় ও আশপাশের এলাকায় জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হলো।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৯ ধারা অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে।

এ নির্দেশনায় স্বাক্ষর করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।