সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২৬, ২০২৫ , ৩:০২ অপরাহ্ণ

তদন্ত সংস্থার দাখিল করা প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সাথে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। তদন্ত সংস্থার দাখিল করা প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সাথে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আগামী রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, গত ২৪ জুন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেয়। হত্যাকাণ্ডে মোট ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।