সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা- শিবিরের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২৭, ২০২৫ , ৭:৫৫ অপরাহ্ণ

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ অনুষ্ঠিত- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

আজ শুক্রবার (২৭ জুন-২৫) সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মিরপুর-১৪-এ (২০২৪-২০২৫) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহযোগীতায় সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখার ইসলামী ছাত্রশিবিরপক্ষ থেকে সহযোগিতার জন্য স্টল স্থাপন করা হয়।

আগত পরীক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করে ছাত্রশিবিরের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি সালাউদ্দিন।

ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি বলেন, আগত ভর্তি শিক্ষার্থীদের এ গরমে তাদের জন্য একটু বিনামূল্যে খাবার পানি ও উপহার সামগ্রী বিতরণ করেছি। আগত পরীক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করে ছাত্রশিবিরের সদস্যরা।

তিনি আরোও বলেন, আমরা ভবিষ্যতেও এমন ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা প্রত্যাশা করেন।

শিবিরের এ উদ্যোগকে প্রশংসা করে শিক্ষার্থীরা বলেন, এমন কাজের প্রতি উৎসাহ করার জন্য সকল ছাত্র সংগঠনের করা উচিত।

পরীক্ষা শেষে ছাত্রশিবিরের সদস্যরা ক্যাম্পাস প্রাঙ্গন পরিষ্কার-পরিছন্ন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।