অন্যান্য
কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস এবং ৭৮ রানে হেরেছে বাংলাদেশ। আজ (শনিবার, ২৮ জুন) শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ২য় টেস্টের চতুর্থ দিনে এ ফলাফল আসে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের সংগ্রহের জবাবে শ্রীলঙ্কা ৪৫৮ রান করলে ২১১ রানের লিড পায় স্বাগতিকরা। এরপর বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি এ ম্যাচে।
পরের ইনিংসে শ্রীলঙ্কার বোলারদের দাপুটে বোলিংয়ে বাংলাদেশের ব্যাটাররা মাত্র ১৩৩ রানে গুঁটিয়ে যায়। আর এতে এক ইনিংস হাতে রেখেই ৭৮ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা।
ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সাদমান সর্বোচ্চ ৪৬ রান তুললেও দ্বিতীয় ইনিংসে দলীয় সর্বোচ্চ মাত্র ২৬ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ম্যাচে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।
এ ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৫৮ রান করেন পাথুম নিশাঙ্কা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে (২০২৫-২০২৭) এটা ছিল বাংলাদেশের প্রথম সিরিজ। দুই ম্যাচের সিরিজে টাইগাররা হারল ১-০ ব্যবধানে। এর আগে গলে সিরিজের প্রথম ম্যাচে ড্র করেছিল বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।