সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২৮, ২০২৫ , ১২:০১ অপরাহ্ণ

কলম্বো টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এর আগে কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ওঠে, অধিনায়কত্ব ছেড়ে দিবেন। সে সময় অবশ্য কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি তিনি।

কলম্বোয় সকালে ইনিংস ও ৭৪ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসে এই কথা জানান শান্ত।

তিনি বলেন, এটা পারসোনাল কোনোকিছু না। এটা টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। আমি মনে করি যে, এটাতে টিমের ভালো কিছু হবে।

তিনি আরও যোগ করেন, তিনটা ক্যাপ্টেন আমার মনে হয় যে দলের জন্য ডিফিকাল্ট হতে পারে। পুরোটা চিন্তা করে টিমের বেটারমেন্টের জন্য আমি সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড চিন্তা করে তিনটা ক্যাপ্টেন তারা রাখবে, তাহলে টোটালি তাদের ডিসিশন।

২০২৪ সালের শুরু থেকে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করছিলেন। চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। সেখানে লিটন দাসকে দায়িত্ব দেওয়া হয়। পরে তাকে না জানিয়েই ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই গুঞ্জন ওঠে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন শান্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।