সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

উত্তরায় সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, নিহত ৩

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২৯, ২০২৫ , ৯:১৯ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর ট্রাক উঠে গিয়ে তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৯ জুন) সকালে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে, শনিবার (২৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অমিত (২৩), নাঈমুল হক (৩২) ও জাবেদ আলম খান (৫৫)। এদের মধ্যে অমিত আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। নাঈমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিরত ছিলেন। অপরজনের পরিচয় জানা যায়নি।

ওসি মো: গোলাম মোস্তফা জানান, আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর একটি ট্রাক উঠে গেলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরো একজনে মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।