সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার সময় এসেছে: জামায়াত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২৯, ২০২৫ , ৯:৩০ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ভূমিকা রাখার।

রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল থানা জামায়াতের উদ্যোগে ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নে লক্ষ্যে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এহসানুল মাহবুব জোবায়ের বলেন,৭ দফা আদায়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ দেশ-জাতির জন্য গুরুত্বপূর্ণ। ওই সমাবেশ বাস্তবায়নে রাজধানীর মগবাজারের জনশক্তিকে নিরলস পরিশ্রম করতে হবে।

তিনি বলেন, জামায়াত একটি আপোষহীন আন্দোলনের নাম। দেশ গঠনে এ কাফেলা তার দায়িত্ব পালন করে যাচ্ছে দায়িত্বশীলতার সাথে। ৫৪ বছরে যারা শাসন করেছে তারা সবুজ শ্যামল শস্যে ভরা সুন্দর রাষ্ট্রটিকে জন প্রত্যাশার আলোকে গড়ে তুলতে পারেনি। জামায়াত সবাইকে নিয়ে এ দেশকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, বক্তব্য রাখেন হাতিরঝিল পশ্চিম থানা আমীর ইউসুফ আলী মোল্লা,পূর্ব থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন ও পশ্চিম থানা সেক্রেটারি রাশেদুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।