অন্যান্য
অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটের তারকা ব্যাটার উসমান খাজা আবারো ফিলিস্তিনে শিশুদের ওপর চলমান ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সরব হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ফিলিস্তিনি শিশুদের ওপর চালানো পাশবিক হামলার তীব্র নিন্দা জানান।
সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আহত ফিলিস্তিনি শিশুদের একটি হৃদয়বিদারক ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, নিরীহ শিশুদের ক্ষতবিক্ষত দেহ, অসহায় চোখ, এবং হাসপাতালের শয্যায় বেঁচে থাকার লড়াই।
উসমান খাজা বলেন, এই দৃশ্য দেখা খুবই কষ্টকর… এমন জীবন কল্পনাও করা যায় না। এই বর্বরতা ও নিপীড়ন এখনো আমাদের সামনে চলছে। ইউনিসেফ ফিলিস্তিনকে এখন ‘শিশুদের জন্য কবরস্থান’ হিসেবে উল্লেখ করেছে।
তিনি আরও বলেন, দুই বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো শিশুদের হত্যা করা হচ্ছে, মানুষকে অনাহারে মারা হচ্ছে, এমনকি জরুরি চিকিৎসা কেন্দ্রগুলোর ওপরও হামলা চালানো হচ্ছে।
উসমান খাজা দৃঢ়ভাবে বলেন, আমি এই বিষয়ে কথা বলতেই থাকবো। যদি আমাদের কাছে এইসব স্বাভাবিক মনে হতে শুরু করে, তাহলে বুঝতে হবে আমরা মানবিকতা হারিয়ে ফেলেছি। কখনোই মুখ বন্ধ করে বসে থাকবেন না। সব সময় মানবতা, সমতা এবং একটি সুন্দর আগামীর পক্ষে দাঁড়ান।
উল্লেখ্য, উসমান খাজা একজন মুসলিম ক্রিকেটার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। ফিলিস্তিনি জনগণের প্রতি তার সহানুভূতিশীল মনোভাব এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেয়ায় তিনি বহুবার প্রশংসিত হয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।