পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রীকে দুদকে জিজ্ঞাসাবাদ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ৫:১২ অপরাহ্ণ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মতিউর রহমান ও লায়লা কানিজকে কারাগার থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের জিজ্ঞাসাবাদ করেন।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, মতিউর ও লায়লা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের দুজনকে এক দিনের রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে আনা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন, তাহলে তাদের নতুন করে রিমান্ড আবেদন করবেন।

এদিকে, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য মতিউর ও লায়লার একদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। গত ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার আসামি মতিউর ও লায়লা কানিজের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।