পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

নাশকতা মামলা : মির্জা আব্বাস-বুলুসহ ২৯ জনকে অব্যাহতি

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ৪:৩৩ অপরাহ্ণ

রাজধানীর রমনা থানার নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ নেতাকর্মীকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ অব্যাহতি চেয়ে শুনানি করেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপিনেতা মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও যুবদল নেতা হামিদুর রহমান হামিদ।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২ মার্চ রাজধানীর রমনা থানাধীন শান্তিনগর এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির ওপর হামলা করে। এ সময় অনেককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় রমনা থানা পুলিশের উপপরিদর্শক মো. আশফাক রাজীব হাসান বাদী হয়ে মামলা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।