পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

ডিএমপির ম্যাজিস্ট্রেট আদালতে ৬ মাসে ৫৫৫৮ মামলা নিষ্পত্তি

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫ , ৬:৫৭ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ দমনে এবং ট্রাফিক সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত মোট ৫৫৫৮টি মামলা নিষ্পত্তি করেছে।

এই সময়ে ২৫৯টি বিশেষ অভিযানে ১১৩২৩ জন আসামি গ্রেফতার হয়েছে। এর মধ্যে ২৭৭১ জন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং মোট ৩৫ লক্ষ ৫ হাজার ১৩০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

রোববার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সর্বনিম্ন শাস্তি হিসেবে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল। ঢাকা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি নিয়মিতভাবে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।