অন্যান্য
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন চট্টগ্রাম বন্দর এলাকায় ১ মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করা ৩৬ জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থি। চট্টগ্রাম বন্দরকে আওয়ামী আমল থেকে পরিকল্পিতভাবে লোটপাট করা হচ্ছে। ৩৬ জুলাই বিপ্লবের পরও সেই আওয়ামী ফ্যাসিজমের চিন্তা পরিকল্পনায় চট্টগ্রাম বন্দর পরিচালিত হচ্ছে যা জাতী কোন ভাবেই মেনে নিতে পারে না।
সোমবার (১৩ অক্টোবর) বিকালে জামালখানস্থ নগর কার্যালয়ে সেক্টর দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে এ দাবী জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের কোন কিছু ইজারা দিতে হলে আন্তর্জাতিক মানের ওপেন টেন্ডার আহবান করাই নিয়ম। কোন প্রকার নিয়মের তোয়াক্কা না করে একটি বিদেশী প্রতিষ্ঠানের নিকট দিয়ে দেয়ার সিদ্ধান্ত দেশের স্বাধীনতা সার্বৗভৌমত্ব বিরোধী ও প্রচলিত আইনের লংঘন।
তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দরকে কোন টেন্ডার ছাড়াই বিদেশীদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন করতেই বন্দর এলাকায় সভা-সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ করা হয়েছে। তিনি অবিলম্বে নিষিদ্ধ আদেশ প্রত্যাহার করার জন্য দাবী জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহাগরীর সহ-সভাপতি মকবুল আহমদ, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, কোষধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী,বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন,হাসাতপাল সেক্টর সভাপতি বাবুল হাসান, সিএনজি সেক্টর উত্তর সভাপতি বশির আহমদ, বিপিসি তেল সেক্টর সভাপতি আবু নাঈম সুজন, সড়ক পরিবহন সেক্টর সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন,বিদুৎ সেক্টর সভাপতি মুহাম্মদ মাহাবুবুর রহমান,সিএনজি সেক্টর দক্ষিন সভাপতি মুহাম্মদ হারুন হাওলাদার ও হোটেল সেক্টর সাধারন সম্পাদক বেলায়াত হোসেনসহ বিভিন্ন সেক্টর নেতুবৃন্দ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।