সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

হাসিনাকে ফেরাতে ইন্টারপোলসহ সব সংস্থার সাথে আলোচনা হচ্ছে : দুদক চেয়ারম্যান

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫ , ১২:১১ অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরাতে ইন্টারপোলসহ সব আন্তর্জাতিক সংস্থার সাথে আলোচনা হচ্ছে। ভারত ন্যায় বিচার করলে তাকে ফিরে পাওয়া সহজ হবে।

মঙ্গলবার সকালে দুদকের সম্মেলন কক্ষে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) সাংবাদিকদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, আমরা জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে সৎ লোককে চাই। তাই এলাকার সৎ লোকটিকে যেন মনোনয়ন দেয়া হয়।

তিনি বলেন, দুদকের কাছে সাধারণ অপরাধী আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মধ্যে কোনও তফাত নেই। সবার ক্ষেত্রে সমানভাবে দেখা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।