সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

বুধবার টিকার দ্বিতীয় ডোজ নেবেন খালেদা জিয়া

admin

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১ , ৯:০৮ অপরাহ্ণ

করোনা প্রতিরোধে দ্বিতীয় ডোজ টিকা নেবেন খালেদা জিয়া। আগামীকাল বুধবার গ্যাস্ট্রো লিভার হসপিটাল গিয়ে তিনি টিকা নিবেন। এজন্য ঢাকার পুলিশ কমিশনারকে সার্বিক নিরাপত্তা চেয়ে খালেদা জিয়ার বিশেষ সহকারী আবদুস সাত্তার একটি চিঠি দিয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ভোরের কাগজকে এসব তথ্য জানান।

শায়রুল বলেন, খালেদা জিয়ার টিকা নিতে যাওয়ার সার্বিক বিষয়ে নিরাপত্তার জন্য ম্যাডামের বিশেষ সহকারী এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি ডিএমপি কমিশনার বরাবর পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।