পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই

admin

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১ , ১১:৩২ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু শনিবার (২ অক্টোবর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ খবর নিশ্চিত করে দলের চেয়ারম্যান জিএম কাদের প্রেস উইংয়ে জানিয়েছে, সকাল নয়টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বাবলু।

তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তার মরদেহ রাখা হবে দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত। বাদ এশা গুলশান আজাদ মসজিদে জানাজা হবে। পরে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাবলুকে দাফন করা হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন বলেন, চিকিৎসকরা তাকে সকাল ৯টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন। জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা জানাজা ও দাফন নিয়ে বৈঠক করেছেন।

সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা দুই দফায় জাতীয় পার্টির মহাসচিব ছিলেন তিনি।

ডাকসুর সাবেক জিএস ও সাবেক সাংসদ জিয়াউদ্দিন বাবলুর করোনা ধরা পড়ে গত ৬ সেপ্টেম্বর। এর আগে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে প্রচারণা চালাতে পাঁচ দিন তিনি সিলেটে অবস্থান করেন।

ঢাকায় ফিরে অসুস্থ বোধ করলে ও উপসর্গ দেখা দিলে ৬ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করালে পজিটিভ শনাক্ত হয়। ওইদিনই তিনি ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে এক দিন পর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

বাবলুর ব্যক্তিগত সহকারী জানান, তিনি আগে থেকে অ্যাজমা ও হার্টের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন। করোনা শনাক্তের পর ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়।

জাক/পা আ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।