অন্যান্য
সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি তার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া, আরেক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
শনিবার সকালে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যান। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জিয়াউদ্দিন আহমেদ বাবলু দুই দফায় জাতীয় পার্টির মহাসচিব ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।