পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯৭ জন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১ , ৩:১৪ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৭ জন। ভর্তি হওয়া অধিকাংশ রোগীই রাজধানীর বাসিন্দা। রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৫১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন।

দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এমন রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট ১৯ হাজার ১৩৩ জন রোগীর মধ্যে এখন ভর্তি আছেন ৯০১ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে ৭৩ জন মারা গেছেন আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ১৫৯ জন।

বর্তমানে ভর্তি থাকা ৯০১ জন রোগীর মধ্যে নতুন ভর্তি হওয়া রোগী ১৯৭ জন। তারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৭৩১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৭০ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।