পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

বিমানবন্দর এবং এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়

admin

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১ , ১২:৫০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরকে ঐতিহাসিক বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ইউরোপীয় দেশটি তার প্রতি বিরল সম্মান প্রদর্শন করেছে। তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে।’

শনিবার (১৩ নভেম্বর) ফ্রান্সে প্রধানমন্ত্রীর বাসভবনের স্থানে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘এ সফরে শেখ হাসিনা যে সম্মান পেয়েছেন এ পর্যন্ত বাংলাদেশের কোনও রাষ্ট্র অথবা সরকার প্রধান তা পাননি।’

ফ্রান্স সফরকালে শেখ হাসিনার সম্মানে আয়োজিত বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরে মোমেন বলেন, ফরাসি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, বিমানবন্দর এবং এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনেস্কো সম্মেলনে যোগদানকারী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন উপস্থিত ছিলেন।

জাক/পা আ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।