অন্যান্য
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তালমিলিয়ে বাংলাদেশেও টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়ার চিন্তা করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
তিনি বলেন, সবার জন্য বুস্টার ডোজের চিন্তা করছে সরকার। তবে বেশির ভাগ মানুষকে দুই ডোজ দেওয়া হয়ে গেলে ঝুঁকিপূর্ণদের দিয়ে বুস্টার ডোজ শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার প্রায় ২১ কোটি টিকা কিনেছে। প্রতিদিন দেশে ১৫ লাখ টিকা প্রদান করা হচ্ছে। যদিও ৮০ লাখ দেওয়ার সক্ষমতা আছে।
তিনি বলেন, টিকা কার্যক্রম চলমান থাকায় দেশে মৃত্যুর হার এক ডিজিটে নেমে আসছে। অচিরেই এটা শূন্যে নেমে আসবে। আমরা শিক্ষার্থীদের ও টিকা দিচ্ছ। আজ মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতেও টিকা দেয়া শুরু হলো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।