সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

পাবনায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

admin

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১ , ২:০৮ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া-মুলাডুলি মহাসড়কের সড়ইকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল বাশার জানান, ঘটনার সময় একটি মাল বোঝাই ট্রাক মুলাডুলি থেকে ঈশ্বরদী যাওয়ার পথে সড়ইকান্দি নামক স্থানে বিপরিত দিক থেকে আসা ভ্যানের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় ঐ মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

জাক/পা আ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।