অন্যান্য
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট এলাকায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয় (৩৮) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জিরো পয়েন্টের পুলিশ কন্ট্রোল রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পাটুরিয়া ঘাটের দায়িত্বরত সার্জেন্ট মো. রাজিব হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সকালের দিকে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগতির ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে যান।
মরদেহ ও বাস উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। নিহতের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে পরিচয় পেলে জানানো হবে। ধারণা করা হচ্ছে দ্রুত ফেরিতে ওঠার জন্য চেষ্টা করছিল বাসের চালক।
অতিরিক্ত গতি আর বেখায়ালির জন্য এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান সার্জেন্ট রাজিব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।