সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

করোনায় আক্রান্ত কারিনা কাপুর খান

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১ , ৪:৩০ অপরাহ্ণ

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড ডিভা কারিনা কাপুর খান। একই সঙ্গে আক্রান্ত তাঁর প্রিয় বন্ধু অভিনেত্রী অমৃতা অরোরা। এ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে হিন্দুস্তান টাইমসের খবর, কোভিডে আক্রান্ত কারিনা কাপুর সঠিক তথ্য দিচ্ছেন না। আর সে কারণেই এ চিত্রনায়িকার বাড়ি সিল করে দিয়েছে ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)।

এক বিবৃতিতে বিএমসি জানিয়েছে, ‘কারিনা কাপুর খানের বাড়ি সিল করা হয়েছে। উনি এখনও পর্যন্ত আমাদের সঠিক তথ্য দেননি, তবে আমাদের কর্মকর্তারা চেষ্টা করছেন কত জন তাঁর সংস্পর্শে এসেছেন, সে ব্যাপারটি নিশ্চিতভাবে জানতে।’

পরে ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে কারিনা বলেন, ‘আমার কোভিড রিপোর্ট পজিটিভ। আমি সেটা জানামাত্রই নিজেকে আইসোলেট করে নিয়েছি এবং সবরকম বিধি মেনে চলছি। অনুরোধ করছি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে টেস্ট করিয়ে নিন। আমার পরিবার ও স্টাফদের করোনার ডাবল ডোজ নেওয়া রয়েছে এবং তাঁদের কোভিডের কোনও উপসর্গ নেই। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।’

এর আগে করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করেছেন কারিনা ও তাঁর বন্ধু অমৃতা, এমন অভিযোগ এনেছিল বিএমসি।

কয়েক দিন আগে কারিশমা কাপুর ও মালাইকা অরোরার সঙ্গে ঘরোয়া পার্টিতে দেখা গিয়েছিল কারিনা ও অমৃতাকে। এ ছাড়া গত সপ্তাহে সোনম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন দুজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।