পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

বাংলাদেশী ৩ শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসঙ্ঘ মহাসচিবের শোক

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২ , ৯:৪৩ পূর্বাহ্ণ

শান্তিরক্ষা মিশনে অপারেশন কার্যক্রম পরিচালনাকালে তিন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মঙ্গলবার নিউইয়র্ক থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

জাতিসঙ্ঘের মহাসচিব জানান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

তিনি বিবৃতিতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সরকারকে এর পেছনে যারা জড়িত তাদের খুঁজে বের করার তাগিদ দেন।

আহত আরেক বাংলাদেশী শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান জাতিসঙ্ঘের মহাসচিব।

সোমবার রাতে বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি বহর টহল থেকে ফেরার সময় পথে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটে।

এতে তিন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।