অন্যান্য
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে এক পুলিশ সদস্যসহ চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। এদের মধ্যে সাত জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আব্দুল আলীম নামে এক পুলিশ সদস্যের পরিচয় পাওয়া গেলেও অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম (২৫) বরিশাল রেঞ্জে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশাল জেলায়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চট্রগ্রাম থেকে বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্যসহ চার জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ১০ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।