পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

যুগপৎ আন্দোলনের মাধ্যমে রাজপথেই সরকারকে পরাজিত করা হবে- মির্জা ফখরুল

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২ , ২:৩৭ অপরাহ্ণ

জনগণকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলনের মাধ্যমে রাজপথেই সরকারকে পরাজিত করা হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত নাজির উদ্দিন জেহাদের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার করা হয়। মির্জা ফখরুল বলেন, আজও সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। প্রয়োজনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র নেই, দেশ কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। হাজার প্রাণ গেলেও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

মির্জা ফখরুল বলেন, মানুষ জেগে ওঠতে শুরু করেছে। এখনও সময় আছে নিরাপদে সরে পড়ুন। নয়তো পালাবার পথ পাবেন না। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নয়তো জনগণকে সম্পৃক্ত করে রাজপথেই সরকারকে পরাজিত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।