পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

জাতীয় পরিচয়পত্র সরকারের নিয়ন্ত্রণে

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২ , ২:০০ অপরাহ্ণ

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের কাছ থেকে সরকারের নিয়ন্ত্রণে যাচ্ছে।

জন্মের সঙ্গে সঙ্গে জন্মনিবন্ধন হবে। এই নিবন্ধন নম্বরটিই হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর। এমন বিধান রেখে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করে।

সোমবার (১০ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকের পর এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২২-এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। তবে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে দেয়া হবে। তবে আইনটি গেজেট আকারে প্রকাশের আগ পর্যন্ত তা নির্বাচন কমিশনের কাছে থাকবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এরপর থেকে সুরক্ষা সেবা বিভাগের অধীনই ভোটার নিবন্ধন হবে। তবে জাতীয় নির্বাচনের আগে আইনটি পাস হবে কি না, তা নিশ্চিত করা হয়নি। নতুন আইনটি পাস না হওয়া পর্যন্ত তা আগের মতোই চলবে।

তিনি আরও বলেন, এরপর থেকে সবার একটি ইউনিক আইডি হবে। জন্মের সঙ্গে যে নিবন্ধন হবে, ভবিষ্যতে তা-ই নম্বর হিসেবে ধরে নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।