অন্যান্য
বিএনপি কোনো দিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। রাষ্ট্রকে ব্যর্থ করার কারণেই জনগণ তাদেরকে ক্ষমতার বাইরে রেখেছে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পল্টন থানা ও ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ‘ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এ সময় যুগ্মসাধারণ সম্পাদক বলেন, যারা বিদ্যুৎ দিতে পারে নাই, তারা মানুষকে খাম্বা দিয়েছে। দেশে বিদ্যুতের লোডশেডিং সাময়িক সংকট। নভেম্বরে কেটে যাবে এ সংকট।
পাকিস্তানের আদর্শে বিশ্বাসী বলে রাষ্ট্রের সেংশন চায় বিএনপি। নিষেধাজ্ঞার কথা বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ বিরোধী বক্তব্য দিয়েছেন। বক্তব্য প্রত্যাহার করুন নইলে দলের ওপর নিষেধাজ্ঞা পাবেন। জনগণ আপনাদের দলকে স্থায়ী নিষেধাজ্ঞা দিবে।
খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে ফখরুলসহ বিএনপির নেতারা ইতিহাস বিকৃত করছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গাইবান্ধা উপ-নির্বাচন কোথাও কোনো সংঘর্ষ না হলেও নির্বাচন কমিশন ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছে, এর মাধ্যমে প্রমাণ হয়েছে তারা স্বাধীন, আওয়ামী লীগ হস্তক্ষেপ করে না।
আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ১০ ডিসেম্বর বলতে কিছু নেই। সরকার পতনের ক্ষমতা বিএনপি মতো কোনো রাজনৈতিক দল করতে পারবে না। আওয়ামী লীগ কচু পাতার পানি না।
শুক্রবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা শহরে তার নিজ বাসবভনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম, হত্যা মানবাধিকার লঙ্ঘন করার কারণে র্যাবের উপর সেংশন দেয়া হয়েছে। সরকার দ্বারা র্যাব নিয়ন্ত্রিত। সরকারই তাদের মালিক ও হুকুম দাতা। র্যাব তো কাজই করতে পারে না প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া। যদি সেংশন দিতেই হয় তাহলে সরকার বা প্রধানমন্ত্রীর উপরে দেয়া উচিৎ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।