অন্যান্য
দেশ যখন উন্নয়নের ধারায় ঠিক তখনই বিএনপি-জামায়াত আবার নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শনিবার রাজধানীর সবুজবাগ থানা ও ৪, ৫, ৭৩, ৭৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মাহবুবউল আলম হানিফ বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে স্থিতিশীল রাষ্ট্র এবং উন্নয়নের রোল মডেল। দেশে যখন সহিংসতা নেই, মানুষ নিরাপদে কর্মস্থলে যেতে পারছে, নিশ্চিন্তে ঘরে বাস করছে। ঠিক সেসময় আজকে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। স্বাধীনতাবিরোধীরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চক্রান্ত করছে। তাদের লক্ষ্য নির্বাচন বানচাল করা। কারণ তারা নির্বাচন চায় না।
মাহবুবউল হানিফ বলেন, বিএনপির লক্ষ্য হলো সরকারের পতন ঘটাতে হবে। আমরা বলেছি, এসব দিবাস্বপ্ন বাদ দিয়ে নির্বাচনে আসুন। সংবিধান অনুযায়ী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ ভোট দিলে আপনারাই ক্ষমতায় আসবেন। আর জনগণ ভোট না দিলে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।
সবুজবাগ থানা আওয়ামী লীগ সভাপতি মো. আশফুজ্জামান ফরিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের সঞ্চালনায় ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।