পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

বৃষ্টির সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠলেন না ডি ককরা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২ , ৬:২৩ অপরাহ্ণ

দিনের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে বেশ কয়েকবার খেলা বন্ধ রাখতে হয়েছিল। তবে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ফল আসলেও দ্বিতীয় ম্যাচটি শেষ পর্যন্ত ভেস্তে গেছে।

হোবার্টের বেলেরিভ ওভালে বৃষ্টিতে খেলা বন্ধ থাকার কারণে ২০ ওভারের ম্যাচ নেমে আসে ৯ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে বেশ কয়েকবার বৃষ্টি বাধার পর ৫ উইকেট হারিয়ে ৯০ রানের টার্গেট দাঁড় করায় জিম্বাবুয়ে।

ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক ক্রেইগ আরভিনকে সাজঘরে পাঠান ওয়েন পার্নেল। পার্নেলের পর তৃতীয় ওভারে জোড়া শিকার লুঙ্গি এনগিদির। রেজিস চাকাবা এবং ইনফর্ম সিকান্দার রাজাকে ফিরিয়ে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে ধস নামান আফ্রিকান এ পেসার। তবে শেষদিকে মাধভেরে ও মিল্টন শুম্ভার ব্যাটে চড়ে লড়াকু পুঁজি পায় গ্রুপপর্বের চ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়ার আকাশ মেঘাচ্ছন্ন। দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির তোপ। তবে টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো ঝড় তোলেন প্রোটিয়া ওপেনার ডি কক। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ওভারে সর্বোচ্চ ২৩ রানের রেকর্ড গড়েন উইকেটকিপার এ ব্যাটার।প্রথম ওভারে রেকর্ডরাঙা ২৩ রানের পর দ্বিতীয় ওভারে আসে ১৭ রান। সবকটি রানই করেন ডি কক।

ইনিংসের তৃতীয় ওভারে এসে ব্যাট করার সুযোগ পান টেম্বা বাভুমা। খেলা বন্ধ হওয়ার আগে ৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল কোনো উইকেট না হারিয়ে ৫১। ৮ চার ও এক ছক্কায় মাত্র ১৮ বলে ৪৭ রান করেন ডি কক।

তবে দ্রুত রান তুললেও বৃষ্টির সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠলেন না ডি ককরা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। প্রায় প্রতি ম্যাচেই বৃষ্টি বাগড়া দিচ্ছে। সুপার টোয়েলভে সোমবার (২৪ অক্টোবর) দিনের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে বেশ কয়েকবার খেলা বন্ধ রাখতে হয়েছিল। তবে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ফল আসলেও দ্বিতীয় ম্যাচটি শেষ পর্যন্ত ভেস্তে গেছে।
হোবার্টের বেলেরিভ ওভালে বৃষ্টিতে খেলা বন্ধ থাকার কারণে ২০ ওভারের ম্যাচ নেমে আসে ৯ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে বেশ কয়েকবার বৃষ্টি বাধার পর ৫ উইকেট হারিয়ে ৯০ রানের টার্গেট দাঁড় করায় জিম্বাবুয়ে।

এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক ক্রেইগ আরভিনকে সাজঘরে পাঠান ওয়েন পার্নেল। পার্নেলের পর তৃতীয় ওভারে জোড়া শিকার লুঙ্গি এনগিদির। রেজিস চাকাবা এবং ইনফর্ম সিকান্দার রাজাকে ফিরিয়ে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে ধস নামান আফ্রিকান এ পেসার। তবে শেষদিকে মাধভেরে ও মিল্টন শুম্ভার ব্যাটে চড়ে লড়াকু পুঁজি পায় গ্রুপপর্বের চ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়ার আকাশ মেঘাচ্ছন্ন। দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির তোপ। তবে টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো ঝড় তোলেন প্রোটিয়া ওপেনার ডি কক। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ওভারে সর্বোচ্চ ২৩ রানের রেকর্ড গড়েন উইকেটকিপার এ ব্যাটার।প্রথম ওভারে রেকর্ডরাঙা ২৩ রানের পর দ্বিতীয় ওভারে আসে ১৭ রান। সবকটি রানই করেন ডি কক।

ইনিংসের তৃতীয় ওভারে এসে ব্যাট করার সুযোগ পান টেম্বা বাভুমা। খেলা বন্ধ হওয়ার আগে ৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল কোনো উইকেট না হারিয়ে ৫১। ৮ চার ও এক ছক্কায় মাত্র ১৮ বলে ৪৭ রান করেন ডি কক।

তবে দ্রুত রান তুললেও বৃষ্টির সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠলেন না ডি ককরা। জয় যখন আর ১৩ রান দূরে, তখনই আবার বৃষ্টি নামলে আর খেলা হয়নি। ম্যাচের ফল হতে হলে দক্ষিণ আফ্রিকার ইনিংসে অন্তত পাঁচ ওভার খেলা হতে হতো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।